স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য সাধারণ পরামর্শ
সুস্থ্য থাকার জন্য কিছু পরামর্শ
➤ নিয়মিত পর্যাপ্ত ও সময় মত ঘুমের অভ্যাস
করুন। [ রাতে দ্রুত ঘুমাতে যাওয়া ও ভোরে ঘুম থেকে উঠা সর্বোত্তম ]
➤ অলস সময় কমিয়ে নিয়মিত হালকা ব্যায়াম
ও হাঁটাহাঁটির অভ্যাস করুন।
➤ প্রতিদিন পর্যাপ্ত ও বিশুদ্ধ পানি পান করুন।
➤ রাগ নিয়ন্ত্রণ
করুন, হাসিখুশি থাকুন ও যথা সম্ভব মানসিক চাপমুক্ত
থাকতে চেষ্টা করুন।
➤ পরিস্কার
পরিচ্ছন্ন ও পবিত্রতার সাথে থাকতে চেষ্টা করুন।
➤ তামাক, জর্দা, গুল,
ধূমপান, এলকোহল ও যেকোন নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণরুপে পরিহার করুন।
➤ ধর্মীয় অনুশাসন মেনে চলুন।
➤ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন -
o ✔ নিয়মিত শাকসবজি,মৌসুমি ফলমূল ও ফাইবারসমৃদ্ধ খাবার গ্রহন করুন।
o ✔ সকালে ভারি নাস্তা করুন এবং রাতের খাবার হালকা রাখুন ও সন্ধ্যার পরপরই খেয়ে নিন (খাবার ধীরে ও ভালোভাবে চিবিয়ে খাওয়া উত্তম)।
➤ অস্বাস্থ্যকর ও ক্ষতিকর খাবার পরিহার করুন -
o ✖ বিভিন্ন ফাস্টফুড, ভাজাপুড়া , কৃত্তিম রং যুক্ত
খাবার, কোমল পানীয়, অধিক মসল্লাযুক্ত তেলের খাবার ইত্যাদি যথা সম্ভব
পরিহার করুন।
✖ চিনি ও মিষ্টি , অধিক চর্বিজাতীয় খাবার, কোলেস্টেরল যুক্ত প্রানিজ আমিষ গ্রহন কমিয়ে আনুন ও সতর্ক হোন।
চিকিৎসার সর্বোত্তম ফলাফল পেতে কিছু উপদেশঃ
➢ এমবিবিএস বা বিএমডিসি
রেজিস্ট্রার্ড
ডাক্তারের
পরামর্শ ছাড়া অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক ও হাই ডোজের ওষুধ গ্রহনে বিরত থাকুন।
➢ ডাক্তারের কাছে আপনার
রোগ সংক্রান্ত কোন তথ্য গোপন করা বা ভুল তথ্য দেয়া থেকে বিরত থাকুন নতুবা আপনার সঠিক চিকিৎসা ব্যাহত হতে
পারে।
➢ সঠিকভাবে প্রেশক্রিপশান অনুসরন করুন। অন্যের কিংবা ওষুধ
বিক্রেতার পরামর্শে কিছু ওষুধ বাদ দেয়া বা পরে শুরু করা বা যেকোন পরিবর্তন থেকে বিরত
থাকুন।
➢ যেকোন ওষুধ খাওয়া
শুরু করার পর এর কার্যকারিতা পেতে অন্তত ৩
থেকে ৭ দিন (রোগভেদে আরো বেশি সময়) অপেক্ষা করুন, অধৈর্য্য হয়ে ঘনঘন ওষুধ পরিবর্তন
করা থেকে বিরত থাকুন।
➢ যে কোন ওষুধের (বিশেষ
করে এন্টিবায়োটিক) ডোজ প্রেশক্রিপশান অনুযায়ী পূর্ণ করুন।
➢ একই উপসর্গ (যেমন-জ্বর,
পেট ব্যথা, বুকে ব্যথ্যা, ইত্যাদি) বিভিন্ন রোগের কারনে দেখা দিতে পারে। তাই চিকিৎসকের
নির্দেশনা অনুযায়ী মেডিকেল টেস্ট করিয়ে সঠিক রোগ নির্ণয়ে সহযোগীতা করুন, অনুমান ভিত্তিক
ভুল চিকিৎসা থেকে নিরাপদে থাকুন ও দ্রুত আরোগ্য লাভ করুন।
সুস্থ্যতা আপনার সম্পদ আর এর অর্ধেক নিয়ন্ত্রণ আপনার হাতেই

Comments
Post a Comment